জেলার বেগমগঞ্জ উপজেলায় নারী ও শিশু নির্যাতন বন্ধ, ইভিটিজিং, সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক নির্মূলের বিষয়ে উপজেলা পর্যায় হতে ওয়ার্ড পর্যন্ত সকল কমিটিকে কার্যকর ভূমিকা পালন করার পাশাপাশি আরো সোচ্চার হতে হবে। বুধবার আইন শৃঙ্খলা সম্পর্কিত বিশেষ মতবিনিময় সভায় বক্তরা এ আহ্বান জানান। এছাড়াও বিভিন্ন সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের বিষয়ে জনপ্রতিনিধি ও বক্তরা অভিমত প্রকাশ করেন।
বেগমগঞ্জ উপজেলা প্রসানের আয়োজনে সকালে চৌমুহনী পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খোরশেদ আলম খান। এতে প্রধান অতিথি ছিলেন বেগমগঞ্জ আসনের এমপি মামুনুর রশিদ কিরন। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ডা. এ.বি.এম জাফর উল্যাহ, পুলিশ সুপার মো.আলমগীর হোসেন, চৌমুহনী পৌরসভার মেয়র আক্তার হোসেন ফয়সল ও বেগমগঞ্জ উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নুর হোসেন মাসুদ। স্বাগত বক্তব্য রাখেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিসেস সামছুন নাহার।
আরো পড়ুন: নবাবের টাকার সন্ধানে কেন্দ্রীয় ব্যাংকের দ্বারস্থ পুলিশ
সভায় বেগমগঞ্জ উপজেলার ১৬ ইউনিয়নের জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, ব্যবসায়ী প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন ও বক্তব্য রাখেন।
প্রসঙ্গত,বেগমগঞ্জ উপজেলায় এক নারীকে বিবস্ত্র করে ভিডিও ছড়িয়ে দেয়ার ঘটনা এবং অসংখ্য নারী ও শিশু নির্যাতন, কিশোর গ্যাং কালচার,হত্যা ও সন্ত্রাসী ঘটনাসহ নানা অপরাধ সংগঠিত হয়ে আসছে। এসব অপরাধ দমনের লক্ষে আইন শৃঙ্খলা সম্পর্কিত বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ইত্তেফাক/এএএম