অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ

শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা

শ্রীপুর উপজেলার গড়াই নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। অব্যাহতভাবে বালু উত্তোলনের ফলে নদীভাঙনের হুমকিতে পড়েছে নদী পাড়ের অসংখ্য ফসলি জমি। সংশ্লিষ্ট ইউনিয়নের ইউপি চেয়ারম্যান জাকির হোসেন কানন বলেন, অবৈধভাবে বালু উত্তোলনকারীদের সর্বোচ্চ শাস্তি দাবি করি। এ ব্যাপারে শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসিনা মমতাজ জানান, এর আগে অবৈধভাবে বালু উত্তোলনের সংবাদ পেয়ে ড্রেজার বন্ধের নির্দেশ দিয়েছি। যদি কোনো ব্যক্তি আবারও সরকারি নির্দেশনা উপেক্ষা করে ড্রেজার চালায় তবে তার বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।