আমন ধান কাটা শুরু

চাটমোহর (পাবনা) সংবাদদাতা

চলনবিল অধ্যুষিত চাটমোহর উপজেলায় বিভিন্ন গ্রামের মাঠে ও বিলে চলতি মৌসুমে আবাদকৃত রোপা ও বোনা আমন ধান কাটা শুরু হয়েছে। কৃষক আফসার আলী জানান, বিঘাপ্রতি ১৫ মণ করে ফলন হচ্ছে। উপসহকারী কৃষি কর্মকর্তা রবিউল করিম জানান, চলতি মৌসুমে উপজেলায় ১১ হাজার ৪৩০ হেক্টর জমিতে বোনা আমন ও ৭ হাজার ৬৫০ হেক্টর জমিতে রোপা আমন ধানের চাষ হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এ এ মাসুম বিল্লাহ জানান, ইতিমধ্যেই আমন ধান কাটা শুরু হয়েছে। তবে আগামী সপ্তাহ থেকেই পুরোদমে আমন ধান কাটা শুরু হবে।