গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা
গলাচিপায় সোবাহান হাওলাদার নামের এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে লাশ উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কলাগাছিয়া গ্রামের মৃত সোবাহানের ছেলে ফারুক হাওলাদার বাবাকে মঙ্গলবার সন্ধ্যায় ঘরে দেখতে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। পরে বাড়ির পাশে বাগানে গাছে সোবাহান হাওলাদারের ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয়। মামলার তদন্তকারী কর্মকর্তা গলাচিপা থানার এসআই ময়ল কৃষ্ণ দে জানান, শতবর্ষী বৃদ্ধের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। থানায় ইউডি মামলা হয়েছে।