চাটমোহরে ছয় ব্যবসায়ীকে জরিমানা

চাটমোহর (পাবনা) সংবাদদাতা

চাটমোহরে বাজার তদারকি টিম ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ছয় জন ব্যবসায়ীকে জরিমানা করেছে। বুধবার সকালে চাটমোহর পৌরসভার নতুন বাজার ও পুরাতন বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আ. সালাম এ জরিমানা করেন। আলুসহ অন্যান্য দ্রব্যের দাম বেশি রাখায় চাটমোহর নতুন বাজারের চার ব্যবসায়ীকে এবং পুরাতন বাজারের দুই ব্যবসায়ীকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়।