পলাশে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন

পলাশ (নরসিংদী) সংবাদদাতা

পলাশে দুটি পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার পলাশ নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মাছ চাষি আজিজ মিয়া বলেন, পুকুর পাড়ে একটি পরিত্যক্ত ঘর ছিল। সেখানে প্রায় সময়ই এলাকার কিছু নেশাখোররা আড্ডা দিত। ১০/১৫ দিন আগে ঐ পরিত্যক্ত ঘরটি ভেঙে দেই এবং নেশাখোরদের প্রবেশপথ টিন দিয়ে বন্ধ করে দেই। এরপরই আমাদের এমন সর্বনাশ হলো। কে বা কারা বিষ প্রয়োগ করে দুটি পুকুরের সব মাছ মেরে ফেলেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছি। পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দীন বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।