বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা
ভোক্তা অধিকার আইন ও স্বাস্থ্যবিধি না মানায় বকশীগঞ্জে ছয় জনকে ৪ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা এই জরিমানা করেন। একই দিনে একই আদালত উপজেলার মেরুরচর ইউনিয়নের ভাটি খেওয়ারচর গ্রামে একটি ড্রেজার মেশিন ধ্বংস করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা জানান, জনস্বার্থে এ অভিযান চলবে।