নেপাল ম্যাচ পাচ্ছেন না মামুনুল ইসলাম

স্পোর্টস রিপোর্টার

অনুশীলনে ব্যথা পেয়ে জাতীয় দলের ফুটবলার মামুনুল ইসলামের হাড়ে ফাটল ধরেছে। তাঁর বাম হাতের কব্জিতে ফাটল।

ব্যান্ডেজ করা হয়েছে। রবিবার হতেই মামুনুলের এই অবস্থা। হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু এখন তার বিশ্রাম নেয়া ছাড়া কোনো উপায় নেই। ১৩ এবং ১৭ নভেম্বর নেপালের বিপক্ষে বাংলাদেশের যে দুটি ম্যাচ রয়েছে সেখানে দেখা যাবে না মামুনুলকে। চিকিত্সকরা মামুনুলকে দুই সপ্তাহ বিশ্রাম নিতে পরামর্শ দিয়েছে। মামুনুল ছাড়াও ক্যাম্প হতে চলে যেতে হয়েছে টুটুল হোসেন বাদশাকে। বাফুফে বলছে তার স্ত্রী অসুস্থ। ছেড়ে দিতে হয়েছে।