মিয়ানমারের ‘বৌদ্ধ বিন লাদেনে’র আত্মসমর্পণ

মিয়ানমারের কট্টরপন্থি বৌদ্ধভিক্ষু আশিন উইরাথু দেড় বছর পলাতক থাকার পর পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। ইয়াঙ্গুনের আঞ্চলিক সরকারের ধর্মীয় মন্ত্রণালয়ের পরিচালক সেইন মউ তার আত্মসমর্পণের বিষয়টি এএফপিকে নিশ্চিত করেছেন। দেশটির জাতীয় নির্বাচনের এক সপ্তাহ আগে তার এই পদক্ষেপ নির্বাচনে প্রভাব ফেলতে পারে বলে বিশেষজ্ঞদের অনেকে মনে করছেন।

বৌদ্ধদের মধ্যে ধর্মীয় বিদ্বেষ জাগানোর জন্য টাইম ম্যাগাজিন আশিন উইরাথুকে ‘বৌদ্ধ বিন লাদেন’ নামে অভিহিত করে। গত বছরের মে মাসে পুলিশ তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর থেকে তিনি পলাতক ছিলেন। ১৮ মাস পর সোমবার অনলাইনে একটি ভিডিওতে তাকে মাস্ক পরা অবস্থায় ইয়াঙ্গুনের সমর্থকদের সঙ্গে কথা বলতে দেখা যায়। এ সময় তিনি বলেন, ‘সরকার আমাকে এই পরিস্থিতির মধ্যে আসতে বাধ্য করেছে।’ তিনি বর্তমান ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ অব ডেমোক্রেসিকে ‘শয়তান’ হিসেবে উল্লেখ করে মিয়ানমারের নাগরিকদের তাদের ক্ষমতা থেকে সরানোর আহ্বান জানান।