ফিলিস্তিন নাগরিককে গুলি করে হত্যা করল ইসরাইলি সেনা

অবরুদ্ধ পশ্চিম তীরে এক ফিলিস্তিনি মোটরসাইকেল আরোহীকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি সেনা। ইসরাইলি সেনাবাহিনীর দাবি, ঐ মোটরসাইকেল আরোহী প্রথমে ইসরাইলের সেনাদের লক্ষ্য করে গুলি করে। জবাবে ইসরাইলি সেনারা পালটা গুলি করলে তার মৃত্যু হয়। খবর রয়টার্সের

বুধবার নাবলুস শহরের কাছে রাস্তার পাশে একটি সামরিক স্থাপনায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় ইসরাইলের কেউ হতাহত হয়নি। ঘটনার পর ইসরাইলি সেনারা জায়গাটিকে ঘিরে থাকায় ফিলিস্তিনি কর্তৃপক্ষ নিহতের পরিচয় নিশ্চিত করতে পারেনি।