মুজিববর্ষ উপলক্ষ্যে সংসদ লেকে আজ নৌকা ভাসাবে পর্যটন করপোরেশন

ইত্তেফাক রিপোর্ট

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ‘মুজিববর্ষ’ উদ্যাপন উপলক্ষ্যে জাতীয় সংসদের লেকে আজ বৃহস্পতিবার নৌকা ভাসাবে বাংলাদেশ পর্যটন করপোরেশন। এ উপলক্ষ্যে বেলা ১১টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, সংসদের হুইপবৃন্দ এবং পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি।