পোড়া তেল ও মবিল থেকে রান্নার তেল তৈরি

পোড়া তেল ও মবিল থেকে রান্নার তেল তৈরি ও বিক্রির দায়ে খায়রুল ইসলাম মামুন নামে এক ব্যবসায়ীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। গতকাল বুধবার রাজধানীর হাতিরঝিলের মীরেরবাগ নতুন রাস্তা মসজিদ গলিতে অবস্থিত তার বাসা ও দোকানে অভিযান চালায় র্যাব-৩। আদালত পরিচালনা করেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।

তিনি জানান, রেস্তোরাঁ ও চাইনিজ রেস্টুরেন্টে ব্যবহূত পোড়া তেল এবং বিভিন্ন যানবাহনে ব্যবহূত মবিল সংগ্রহের পর প্রক্রিয়াজাতের মাধ্যমে রান্নার তেল তৈরি করতেন ঐ ব্যবসায়ী। পরে বাজার মূল্যের চেয়ে প্রতি লিটারে ৫০ টাকা কমে বিক্রি করতেন এসব তেল।