চিফ হুইপের সাথে নবনির্বাচিত ইউনিয়ন আওয়ামী লীগের শুভেচ্ছা বিনিময়

জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর সাথে নব-নির্বাচিত মাদবরেরচর ইউনিয়ন আওয়ামী লীগের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তার সাথে সংসদ ভবনে আরো উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মুনির চৌধুরী। 

বুধবার (৪ নভেম্বর) দুপুরে জাতীয় সংসদ ভবনে তার সাথে দেখা করে শুভেচ্ছা বিনিময় করেন মাদবরেরচর ইউনিয়ন আওয়ামী লীগের নব‌-নির্বা‌চিত ক‌মি‌টির সভাপতি ম‌তিউর রহমান হাওলাদার মতিসহ নব-নির্বাচিত কমিটির অন্যান্য সদস্যবৃন্দরা। 

উল্লেখ্য, গত ৩১ অক্টোবর শনিবার দুপুরে বিপুল উৎসাহ, উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশে শিবচরে মাদবরেরচর ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক সম্মেলন উপজেলার মাদবরচর আরএম উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় সম্মেলনে প্রধান অতিথি হিসাবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও নব-নির্বাচিত জেলা পরিষদের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী মুনির চৌধুরী।

আরো পড়ুনঃ জোর করে স্কুলছাত্রীর বাড়িতে ঢোকার চেষ্টা, যুবলীগ নেতা গ্রেফতার

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল লতিফ মোল্লা, পৌরসভার মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. মো: সেলিম।

ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে আগের কমিটি বিলুপ্ত করে ৬৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটির অনু‌মোদন দেন উপ‌জেলা আওয়ামী লীগ।

র‌বিবার বি‌কে‌লে তিন ইউনিয়নের সেক্টর কমান্ডার ও উপ‌জেলা যুবলী‌গের সাধারণ সম্পাদক মো: খায়রুজ্জামা‌ন খানের উপস্থিতিতে নব‌নির্বা‌চিত ক‌মি‌টির নেতৃবৃন্দরা দত্তপাড়ায় সাবেক সংসদ সদস্য মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরী (দাদা ভাই) এর কবরে পুষ্প অর্পণ ও  কবর জিয়ারত ক‌রে মরহু‌মের আত্মার মাগ‌ফিরাত কামনা ক‌রেন।


ইত্তেফাক/এমএএম