ভেদরগঞ্জে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার ১৯ জেলের জেল জরিমানা

শরীয়তপুর ভেদরগঞ্জের পদ্মা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ১৯ জেলেকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পদ্মারচর কাঁচিকাটা থেকে ১৯ জন জেলে ৫০ হাজার মিটার কারেন্ট জাল ২০কেজি ইলিশ মাছ ১টি ইঞ্জিন চালিত নৌকা আটক করা হয়েছে। 

তাদের প্রত্যেককে মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০-এর  ৫ এর ১ ধারা মতে তাদের মধ্যে ১৬ জনকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও বাকি ৩ জনকে বয়স কম হওয়ায় ১৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (০৩ নভেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভেদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শংকর চন্দ্র বৈদ্যের নেতৃত্ব উপজেরা সিনিয়র মৎস্য অফিস মো. নজরুল ইসলাম ও সখিপুর থানা পুলিশ মা ইলিশ রক্ষায় অভিযান চালায়।

আরো পড়ুনঃ রংপুরে প্রেমের ফাঁদে ফেলে স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় যুবকের যাবজ্জীবন 

ভেদরগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা নজরুল ইসলাম জানান, গতকাল ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে ১৯জন মা ইলিশ শিকারি ৫০ হাজার মিটার কারেন্ট জাল, ২০কেজি মাছ ১ টি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা হয়েছে।

ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আল নাসীফ বলেন, সরকারের আদেশ অনুযায়ী আমরা প্রতিনিয়ত নদীতে অভিযান চালাচ্ছি। আমাদের এই অভিযান চলমান আছে এবং সরকারি সম্পদ রক্ষায় আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।


ইত্তেফাক/এমএএম