ডাল হ্রদের সৌন্দর্য বর্ধনে কাশ্মীর সরকারের পদক্ষেপ

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীর সরকার প্রাকৃতিক সৌন্দর্যে বেস্টিত ডাল হ্রদের সৌন্দর্য বর্ধনে পদক্ষেপ গ্রহণ করেছে। গত কয়েকবছর ধরে আটকে থাকা শালিমার ওয়াটার চ্যানেলের কাজ তারা পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে জি নিউজ।

জানা যায়, এই ওয়াটার চ্যানেল বা খালটি শালিমার গার্ডেন ও ডাল হ্রদকে যুক্ত করা খালের মধ্যে প্রাচীনতম। একসময় এই খাল দিয়ে অতিরিক্ত পানি হ্রদে গিয়ে পড়তো। মুঘলদের  শাসনামলে এই খাল যাতায়াতের অন্যতম পথ হিসেবে ব্যবহার হয়েছে।

কিন্তু সাম্প্রতিক সময়ে এই খালের ব্যাপক ক্ষতি হয়েছে। পলিথিন ও বর্জ্য ফেলে খালে পানির প্রবাহ বন্ধ ও পরিবেশের ব্যাপক দূষণ করা হয়েছে।

তবে এবার উদ্যোগী হয়েছে জম্মু ও কাশ্মীর সরকার। নতুন করে খালের আশপাশে থাকা অবকাঠামোর সংশোধন থেকে শুরু করে পানির প্রবাহ ফিরিয়ে আনা হবে। সেই দায়িত্ব দেয়া হয়েছে জম্মু ও কাশ্মীরের পানিবন্টন অধিদপ্তরকে।

স্থানীয়রা বলছে, যদি শালিমার ওয়াটার চ্যানেলের কাজ সম্পন্ন হয় তাহলে যোগাযোগ বেড়ে যাবে। এতে এখানকার ব্যবসায়ীরা হাফ ছেড়ে বাঁচবে। পর্যটন খাতেও অনেক উন্নতি আসবে। সাথে আরো বেশ কিছু ব্যবসায়িক কার্যক্রমও বেড়ে যেতে পারে।

ইত্তেফাক/টিআর