ভারতের পর্যটন নগরী গোয়াতে অশ্লীল ভিডিও ধারণ করার অভিযোগে বলিউডের মডেল ও অভিনেত্রী পুনম পাণ্ডের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদনে বলা হয়েছে, 'দ্য ওম্যান উইং অব গোয়া ফরোয়ার্ড পার্টি' ভারতের পর্যটন নগরী গোয়ার কঙ্কনা থানায় পুনম পাণ্ডের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে । পুনমের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে, গোয়ার চাপোলি ধামে অশ্লীল ভিডিও ধারণ করছিলেন বলিউডের এই আবেদনময়ী মডেল ও অভিনেত্রী।
দক্ষিণ গোয়ার পুলিশ সুপার পঙ্কজ কুমার সিং এ প্রসঙ্গে বলেন, ‘ভারতীয় দণ্ডবিধির ২৯৪ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। পুলিশ এ বিষয়ে তদন্তে করছে। তদন্তের পর আরও কিছু ধারা যুক্ত করা হতে পারে। তদন্তের প্রয়োজনে পুনম পাণ্ডেকে গোয়ায় তলব করা হবে।’
প্রসঙ্গত, কিছুদিন আগেই শ্যাম বোম্বেকে বিয়ে করে মধুচন্দ্রিমায় গোয়া ঘুরতে গিয়েছিলেন পুনম। সেখানে গিয়ে স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তোলেন এই অভিনেত্রী। পুনম অভিযোগে জানান, ব্যক্তিগত একটি বিষয়ে মতপার্থক্য থেকে ঝগড়া হলে, স্যাম তাকে শারীরিক নির্যাতন করেন। অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন, এমনকি হত্যার হুমকি পর্যন্ত দেন। ভারতীয় দণ্ডবিধির ৩২৩, ৫০৪, ৩৫৪ এবং ৫০৬ (২) ধারায় মামলা দায়ের হয়। এই ঘটনায় স্যামকে গ্রেপ্তারও করে পুলিশ। পরবর্তীতে ছাড়া পান তিনি।
ইত্তেফাক/পিএস