সীতাকুণ্ডে মেয়র প্রার্থী জসিমের সাংবাদিকদের সাথে মতবিনিময়

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোহাম্মাদিয়া গ্রুপের পরিচালক মেয়র প্রার্থী জসিম উদ্দিন স্থানীয় সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন। বৃহস্পতিবার দুপুর ১২টায় সীতাকুণ্ড প্রেসক্লাবে এ মতবিনিময় করেন তিনি। 

জানা গেছে, আসন্ন পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার জন্য স্থানীয় সাংবাদিকদের সাথে মোহাম্মাদিয়া গ্রুপের পরিচালক মো. জসিম উদ্দিন মত বিনিময় করেন। 

মতবিনিময় সভায় তিনি বলেন, আমার এলাকা সীতাকুণ্ড পৌরসভার জনগণের সেবা করার জন্য আমি এবার দলীয় মনোনয়ন পেয়ে মেয়র প্রার্থী হতে চাই। প্রায় ১০-১২ বছর আগে আমার মামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাকের ভূঁইয়ার নেতৃত্বে পশ্চিম ভাটের খিল জুনিয়র উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করি। 

আরো পড়ুন: বাউফলে দেড় কিলোমিটার সড়ক নির্মাণে নিম্নমানের ইট

তিনি বলেল, তাছাড়া আমার পৌরসভাকে মাদক, সন্ত্রাস, দুর্নীতি, নারী নির্যাতন মুক্ত পরিবেশবান্ধব সমাজ গড়ার লক্ষ্য আমি মেয়র নির্বাচন করতে চাই। আমি দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচনে মেয়র নির্বাচিত হলে সরকারি হাইস্কুলকে শিফট করার জন্য প্রচেষ্টাসহ আরো একটি ভালোমানের হাই স্কুল প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা চালাবো। বিশেষ করে পৌরসভাসহ সীতাকুণ্ডের পর্যটন স্পটগুলোকে মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে অত্র এলাকাকে পর্যটন শিল্প গড়ে তোলার জন্য জোড় প্রচেষ্টা চালাবো।

ইত্তেফাক/এএএএম