ঢাকার নবাবগঞ্জে ৮ বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতন ও ধর্ষণচেষ্টা মামলায় শাহীন মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে গ্রেফতারের পর বৃহস্পতিবার দুপুরে তাকে ঢাকার আদালতে পাঠানো হয়েছে।
নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক জসীম উদ্দিন ও স্থানীয়দের বরাতে জানা যায়, বুধবার দুপুরে শিশুটি বাড়ির পাশের দোকানে চকলেট কিনতে যায়। এসময় শাহীন মিয়া শিশুটিকে লোভ দেখিয়ে তার ঘরে নিয়ে যায়। পরে শিশুটিকে যৌন নির্যাতন করে এবং ধর্ষণচেষ্টা চালায়।শিশুর চিৎকারে প্রতিবেশীসহ স্বজনরা এগিয়ে এলে শাহীন পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ শিশুটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। বুধবার রাতে শাহীনকে গ্রেফতার করে পুলিশ।
আরো পড়ুন: ট্রাম্পের ‘ট্রাম্পকার্ড’ নেভাদা
উপ-পরিদর্শক জসীম উদ্দিন আরও জানান, এঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে ধষর্ণ চেষ্টা ও যৌন নির্যাতন আইনে মামলা করেছেন। বৃহস্পতিবার দুপুরে অভিযুক্তকে ঢাকার আদালতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এএএম