জনপ্রিয়তায় পিছিয়ে পড়ছেন দীপিকা

বলিউডে বর্তমানে শীর্ষ নায়িকার জায়গাটা দীপিকা পাড়ুকোনের দখলে। কিন্তু শ্রদ্ধা কাপুরের কাছে হারতে হচ্ছে দীপিকাকে। একটুর জন্য শ্রদ্ধার কাছে হারতে হল দীপিকা পাড়ুকোনকে ।

কথা হচ্ছে ইনস্টাগ্রাম ফলোয়ার্স নিয়ে। কে এগিয়ে আর কেই বা পিছিয়ে। সমপ্রতি দীপিকা পাড়ুকোনকে হারিয়ে মোট ফলোড ভারতীয় তারকার তালিকায় তিন নম্বরে উঠে এল শ্রদ্ধা কাপুরের নাম। এতদিন সেই জায়গাটি দখল করেছিলেন দীপিকা।

শ্রদ্ধার বর্তমান ফলোয়ার্স ৫৬.৫ মিলিয়ন। সামান্য একটু তিনি পিছিয়ে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়ার থেকে। প্রিয়াঙ্কাকে ফলো করেন ৫৮ মিলিয়ন মানুষ। আর এই মুহূর্তে দীপিকার ফলোয়ার সংখ্যা কমে দাঁড়িয়েয়েছে ৫২ মিলিয়নে । প্রথম স্থানে রয়েছেন বিরাট কোহলি। বহুদিন ধরেই ৮২ ফলোয়ার্স নিয়ে তিনি সকলের ধরা ছোঁয়ার বাইরে। তবে দ্বিতীয় আর তৃতীয় স্থানের জন্য প্রিয়াঙ্কা আর দীপিকার মধ্যে কেউ একধাপ ওপরে ওঠেন, তো কেউ নীচে নামেন । এবার অবশ্য প্রথম তিনের ফ্রেমের বাইরেই চলে গেলেন দীপিকা। জায়গা করে নিলেন শ্রদ্ধা কাপুর। সুশান্তের মৃত্যু পর নেপোটিজম নিয়ে বলিউডের অন্দরে প্রবল ঝড় ওঠার পর থেকেই নিজেকে কিছুটা গুটিয়ে নিয়েছিলেন দীপিকা । ড্রাগ চক্রে নাম জড়ানোর পর থেকে তো সে ভাবে আর ক্যামেরার সামনেই আসছেন না তিনি। ফোটোশুট, ছবির প্রচার কোথাওই প্রায় দেখা যাচ্ছে না দীপিকাকে। সোশ্যাল মিডিয়াতেও তেমন সক্রিয় নন তিনি । সে জন্যই কি তার ফলোয়ার্স কমে গেল বলে ধারনা করা হচ্ছে।