সাবেক তারকা ফুটবলার বাদল রায় গতকাল বিকালে পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে ভর্তি হয়েছেন। এখন আইসিইউতে রয়েছেন। তিনি কয়েক দিন ধরে ওয়ারীর নিজ বাসায় বুকে ব্যথা অনুভব করছিলেন। গতকাল বিকালে হাসপাতালে ডাক্তার দেখাতে গেলে সেখানে ব্যথা আরো বেড়ে যায়। বাদল রায়কে সন্ধ্যা ৬টায় দ্রুত আইসিইউতে নিয়ে অক্সিজেন দেওয়া হয়। বাদল রায়ের পারিবারিক সূত্রে জানা যায় বাসায় থাকা অবস্থায় ফোনে ফোনে ডাক্তারের পরামর্শে চিকিত্সা নিচ্ছিলেন। কিন্তু তাতে কাজ হচ্ছিল না। গতকাল হাসপাতালে গেলে সেখানে তার অবস্থার অবনতি হলে আইসিইউতে ভর্তি করেন চিকিত্সকরা। গত বছর বাদল রায়ের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়েছিল।