কুবিতে স্নাতক ও স্নাতকোত্তর চূড়ান্ত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত

চলতি মাসের শেষের দিকে স্নাতক ও স্নাতকোত্তর চূড়ান্ত পরীক্ষা নেওয়ার কথা ভাবছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসন। বুধবার একাডেমিক কাউন্সিলের সভায় এ ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, করোনায় সৃষ্ট সেশনজট কমিয়ে আনার লক্ষ্যে স্নাতক ও স্নাতকোত্তর চূড়ান্ত পরীক্ষা নিতে বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানের সমন্বয়ে একটি কমিটি করে দেওয়া হয়েছে। কমিটির উত্থাপিত বিষয়গুলোর আলোকে আগামী ২৫ নভেম্বর সিন্ডিকেট সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। স্নাতক ও স্নাতকোত্তর চূড়ান্ত পরীক্ষার পর পর্যায়ক্রমে অন্যান্য পরীক্ষার দিকে এগুবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে পরীক্ষার সময় আবাসিক হলগুলো বন্ধ থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখেই পরীক্ষা নেওয়া হবে বলে জানান তিনি।