স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় যুুবকের যাবজ্জীবন

কুষ্টিয়ার ভেড়ামারায় স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় এক যুবককে যাবজ্জীবন, দেড় লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ৯ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। দণ্ডপ্রাপ্ত হচ্ছে ইয়াছিন মোল্লা (২৭)। বৃহস্পতিবার কুষ্টিয়া জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান আদালতে আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ঝিনাইদহ সদর উপজেলার চরখাজুরা গ্রামের বাসিন্দা মৃত ইছাহাক মোল্লার ছেলে। ২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর ভেড়ামারার বাহাদুরপুর মাফের আলী মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ ও ধর্ষণ করে ইয়াছিন মোল্লা। এ ঘটনায় পৃথক দুটি মামলা করা হয়। কুষ্টিয়া জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আবদুল হালিম জানান, ধর্ষণ মামলার চার্জ গঠন ও শুনানি শেষে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় যাবজ্জীবন দেওয়া হয়েছে। একই সঙ্গে অপহরণের দায়ে আরো ১৪ বছরের কারাদণ্ডসহ দেড় লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ৯ মাসের দণ্ডাদেশ দিয়েছে আদালত।