টেকনাফে মাদকসহ গ্রেফতার ১

টেকনাফে বুধবার বিকালে মাদক নিয়ে সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় স্থানীয় এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে বিজিবি। তার নাম মো. ফয়সাল হোসেন। এ সময় ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি) জানান, এ ব্যাপারে মামলা দায়েরের পর জব্দ ইয়াবাসহ গ্রেফতার মাদক কারবারিকে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।