মীর্জাগঞ্জে জান্নাতুল জুম্মা ঐশী (১৮) নামের এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার বিকালে মীর্জাগঞ্জ থানাপুলিশ তার লাশ উদ্ধার করে। নিহত জান্নাতুল জুম্মা ঐশী মীর্জাগঞ্জ উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ মজিদবাড়িয়া গ্রামের মো. জাকির হোসেন গাজীর মেয়ে এবং পার্শ্ববর্তী বরগুনা জেলার আয়লা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। মীর্জাগঞ্জ থানার ওসি এম আর শওকত আনোয়ার ইসলাম বলেন, প্রেমঘটিত কারণে অভিমান করে মেয়েটি আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে।