তানোরে শিবনদীর বিল কুমারীবিল এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। বুধবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বীকৃতি প্রামাণিক। তবে এ সময় জেলেরা জাল ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।