বেগমগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যানের মৃত্যুতে শূন্য হওয়া পদে আগামী ১০ ডিসেম্বর উপনির্বাচন অনুষ্ঠিত হবে। বেগমগঞ্জ উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলা পরিষদ চেয়ারম্যানের মৃত্যুতে শূন্য হওয়া পদে ১০ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৫ নভেম্বর মনোনয়নপত্র দাখিল, ১৭ নভেম্বর যাচাইবাছাই ও ২৩ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। বেগমগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ওমর ফারুক বাদশা গত ২৭ সেপ্টেম্বর হূদরোগে আক্রান্ত হয়ে মারা যান।