৩৭তম বিসিএস পরীক্ষার নম্বরপত্র প্রাপ্তির জন্য বাংলাদেশ সরকারি কর্মকমিশনে আবেদনকারী প্রার্থীদের নম্বরপত্র তাদের স্থায়ী ঠিকানায় গত ২ নভেম্বর রেজিস্ট্র্রি ডাকযোগে প্রেরণ করা হয়েছে। কোনো প্রার্থী নম্বরপত্র না পেয়ে থাকলে তার আবেদনপত্রে বর্ণিত স্থায়ী ঠিকানায় পোস্ট অফিসে যোগাযোগ করে নম্বরপত্র সংগ্রহের জন্য অনুরোধ করা হয়েছে। —প্রেস বিজ্ঞপ্তি