সাবেক ডেপুটি স্পিকার শওকত আলী লাইফ সাপোর্টে

ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিত্সাধীন জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার, আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি কর্নেল (অব.) শওকত আলীকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। তিনি কিডনি, ডায়াবেটিস, উচ্চরক্তচাপ, হূদেরাগ ও নিউমোনিয়াসহ বয়সজনিত নানা জটিলতায় ভুগছেন। তার বয়স ৮৪ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, তার কোভিড-১৯ এর পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। শওকত আলী শরীয়তপুর-২ আসন থেকে ছয় বার সংসদ সদস্য নির্বাচিত হন। শওকত আলী মুক্তিসংহতি পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।