মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার প্রতিপক্ষ নির্বাচনে জালিয়াতির চেষ্টা করছে। যুক্তরাষ্ট্র স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউজে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলন তিনি এমনটি বলেন। তবে এ সময় কোন প্রমাণ উপস্থাপন করেননি ট্রাম্প।
সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন কয়েকটি গুরুত্বপূর্ণ রাজ্যে তিনি অনেক ভোটে এগিয়ে ছিলেন। কিন্তু পরে ‘রহস্যজনক’ ভাবে অনেক নতুন ভোট গোনা শুরু হয়।
তিনি নির্বাচনের আগে জনমত জরিপের তীব্র নিন্দা করে ট্রাম্প বলেন, তার সমর্থকদের নিরুৎসাহিত করার উদ্দেশ্যে জো বাইডেনকে এগিয়ে দেখিয়ে এসব জরিপ প্রচার করা হয়েছিল।
নির্বাচনের আগে বেশির ভাগ জরিপে দেখা গেছে ট্রাম্পের চেয়ে এগিয়ে ছিল বাইডেন । অনেক পর্যবেক্ষক ধারণা করেছিলেন যে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থীর বিপুল বিজয় হবে।
ইত্তেফাক/এআর