আদালতে ট্রাম্পকে মোকাবেলায় প্রস্তুত বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গণনা থামাতে আদালতে মামলা করেছে রিপাবলিকান প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শিবির। সেই মামলা মোকাবেলা করার জন্য প্রস্তুত ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন। এক টুইটে এ কথা জানা তিনি।

বাইডেন বলেন, আমাদের ঝুলিতে স্মরণকালের সবচেয়ে বৃহৎ জনমত আছে। আমরা যেকোনো কিছু মোকাবেলা করতে প্রস্তুত আছি। আমাদের প্রত্যেকটি ভোট গণনা নিশ্চিত করতে হবে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে গতকাল সর্বশেষ ফল অনুযায়ী বাইডেন ২৬৪টি এবং  ট্রাম্প ২১৪টি ইলেকটোরাল ভোট পেয়েছেন। এরই মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে যাওয়ার ঘোষণা দিয়েছেন এবং কয়েকটি রাজ্যে ভোট গণনা বন্ধে তার প্রচারণা শিবির মামলাও করেছে।

তাই আশংকা, শেষ পর্যন্ত বিজয় আদালতে নির্ধারণ হবে কিনা। যদিও আইন বিশেষজ্ঞরা বলছেন, আদালতের বাইরেই বিজয়ী প্রার্থী কে তা জানা যাবে। কিন্তু নির্বাচনের আগে সুপ্রিম কোর্টে ট্রাম্পের নতুন বিচারপতি নিয়োগ এবং এক বিচারপতির মন্তব্য বিজয় নির্ধারন নিয়ে শংকা দেখা দিয়েছে। যে দু:স্বপ্নের পরিস্থিতির আশংকা অনেকে করছিলেন, সেটিই এখন বাস্তবের দিকে এগুচ্ছে।

ইত্তেফাক/টিআর