করোনা: যুক্তরাষ্ট্রে ফের সর্বোচ্চ সংক্রমণের বিশ্বরেকর্ড

আবারো একদিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্তের নতুন বিশ্বরেকর্ড হলো যুক্তরাষ্ট্রে।  গত একদিনে দেশটিতে এক লাখ ২০ হাজারের বেশি করোনা শনাক্ত করা হয়েছে।জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের বরাত দিয়ে এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে এক লাখ ২৩ হাজার ৮৫ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এছাড়া গত একদিনে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ২২৬ জন। 

যুক্তরাষ্ট্রে  এখন পর্যন্ত ৯৬ লাখের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২ লাখ ৩৪ হাজার মানুষ। যুক্তরাষ্ট্র এমন সময় একদিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্তের বিশ্বরেকর্ড হচ্ছে যখন  হোয়াইট হাউজে যাওয়ার দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই চলছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের মধ্যে । 

করোনায় সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে বিশ্ব তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র ।  

ইত্তেফাক/এআর