সাজ্জাদ হোসেন চৌধুরী
শিক্ষার্থী, সপ্তম শ্রেণি
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ উচ্চবিদ্যালয়
৫৩) বাংলাদেশ কত সালে জাতি সংঘের সদস্য পদ লাভ করে?
উ:১৯৭৪।
৫৪) জাতিসংঘের পতাকার রঙ কীরূপ?
উ:হালকা নীল মাঝে সাদার ভিতরে বিশ্বের বৃত্তাকার মানচিত্র, এর দুপাশে দুইটি জলপাই পাতার ঝাড় দিয়ে বেষ্টিত
৫৫) জাতিসংঘের দাপ্তরিক ভাষা কয়টি?
উ: ৬টি।
৫৬) জাতিসংঘের দাপ্তরিক ভাষা কী কী?
উ:আরবি, চাইনিজ, ইংরেজি, ফরাসী, রাশিয়ান ও স্পেনিশ
৫৭) জাতিসংঘের কয়টি মৌলিক নীতি আছে?
উ: ৭টি।
৫৮) বিশ্ব শান্তি রক্ষার প্রধান দায়িত্ব কোন পরিষদের?
উ:নিরাপত্তা পরিষদের।
৫৯) কোন দেশের দীর্ঘদিনের গৃহযুদ্ধের অবসান ঘটায় জাতিসংঘ?
উ:দক্ষিণ সুদান।
৬০) বাংলাদেশ সর্বপ্রথম কত সালে জাতিসংঘে শান্তি রক্ষাবাহিনীতে সশস্ত্রবাহিনীর সদস্য প্রেরণ করে?
উ:১৯৮৮।
৬১) ২০১৫ সালের আগস্ট পর্যন্ত জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে বাংলাদেশের সশস্ত্রবাহিনী কতটি দেশে মিশনে কাজ করেছে?
উ:৪০টি দেশে।
৬২) ২০১৫ সালের আগস্ট পর্যন্ত জাতি সংঘের শান্তিরক্ষা বাহিনীতে বাংলাদেশের সশস্ত্রবাহিনী কতটি মিশনে কাজ করেছে?
উ:৫০টি।
৬৩) ২০১৫ সালের আগস্ট পর্যন্ত জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে বাংলাদেশের সশস্ত্রবাহিনীর কতজন পাঠিয়েছে?
উ:১,৫৭,০৫০।
৬৪) শান্তিরক্ষা বাহিনীতে সদস্য প্রেরণের সংখ্যার দিক থেকে প্রথমস্থান কোন দেশ দখল করে আছে?
উ:বাংলাদেশ।
৬৫) ২০১৫ সালের আগস্ট পর্যন্ত জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে অংশগ্রহণ করা কতজন সদস্যদের বিভিন্ন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে?
উ:১২৪।
৬৬) বাংলাদেশের সশস্ত্রবাহিনীর অনেক উর্ধ্বতন কর্মকর্তাকে শান্তিরক্ষা বাহিনীতে কোন পদে নিয়োগ দেয়া হয়েছে?
উ:কমান্ডার ও উর্ধ্বতন পদে।