আদালতে আসামিকে মারধর
চট্টগ্রাম অফিস
আদালতে হাজিরা দিতে আসা আসামিকে মারধরের ঘটনায় দায়ের করা মামলায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা সাইফুল আলম লিমনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার নগরীর মেহেদীবাগ এলাকার বাসা থেকে লিমনকে গ্রেফতার করে সিএমপির উত্তর গোয়েন্দা বিভাগ। লিমনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন গোয়েন্দা পুলিশের দক্ষিণ জোনের উপ-কমিশনার আলী হোসাইন।
পুলিশ জানায়, আদালত প্রাঙ্গণে মহানগর ছাত্রলীগ নেতা সুদীপ্ত বিশ্বাস হত্যা মামলার আসামি মোক্তারকে মারধরের ঘটনায় লিমনের সম্পৃক্ততা থাকায় তাকে গ্রেফতার করা হয়। এদিকে লিমনের দেওয়া তথ্য মতে রাতে সিআরবি এলাকায় অভিযান চালিয়ে সজল দাশ নামে আরো এক জনকে গ্রেফতার করা হয়। এসময় পুলিশ তার কাছ থেকে একটি বিদেশি অস্ত্র উদ্ধার করে।