ভাবির নির্যাতনের মামলায় ছাত্রলীগ সভাপতি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ভাবির নির্যাতন মামলায় বিজয়নগর উপজেলা ছাত্রলীগের সভাপতি এস এম মাহবুব হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোর রাতে উপজেলার ভিটিদাউদপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ঐ গ্রামের সিফু মিয়ার ছেলে। এর আগে গত বুধবার মাহবুবের বড় ভাই প্রবাসী জাকির হোসেনের স্ত্রী রেহেনা আক্তার বাদি হয়ে তার স্বামী, দেবর ও শাশুড়িসহ ছয় জনকে আসামি করে ব্রাহ্মণবাড়িয়ার আদালতে মামলা দায়ের করেন। মামলার অপর আসামিরা হলেন, জাকির হোসেন, মোস্তফা হোসেন, নূরানী বেগম, শমলা খাতুন ও আইরিন আক্তার। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতিকুর রহমান জানান, আদালত থেকে পাওয়া গ্রেফতার পরোয়ানার আসামি হিসেবে মাহবুবকে গ্রেফতার করা হয়েছে।