কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা
রবীন্দ্রনাথ ঠাকুরের ১০১তম স্মরণ উত্সব ও প্রথম মণিপুরী নৃত্য দিবস পালন উপলক্ষ্যে কমলগঞ্জে রবীন্দ্রনাথ ও মণিপুরী নৃত্যের শতবর্ষের সেতুবন্ধন শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভা ও নৃত্যানুষ্ঠান আয়োজিত হয়েছে। বাংলাদেশ মণিপুরী সমাজ কল্যাণ সমিতির আয়োজনে শুক্রবার বিকালে কমলগঞ্জের ঘোড়ামারাস্থ সমিতির প্রধান কার্যালয়ে এ আলোচনা ও নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ মণিপুরী সমাজ কল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিনহা। এ সময় আর উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক কমলাকান্ত সিনহার, সিলেটের সিনিয়র জজ শ্যামকান্ত সিংহ, পৌরি সম্পাদক সুশীল কুমার সিংহ প্রমুখ।