বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা

মোরেলগঞ্জে পঞ্চম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞানবিষয়ক কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার। উপজেলা পরিষদ সভাকক্ষে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত এবং উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন মোরেলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শাহ-ই-আলম বাচ্চু। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মোজাম্মেল হক মোজাম ও মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম।