কাজী শাহেদ আহমেদের ৮০তম জন্মদিন আজ

বিশিষ্ট ব্যবসায়ী, উদ্যোক্তা, ক্রীড়া সংগঠক, প্রকাশক ও জেমকন গ্রুপের চেয়ারম্যান কাজী শাহেদ আহমেদের ৮০তম জন্মদিন আজ। তার সম্পাদনায় ‘আজকের কাগজ’ পত্রিকা প্রকাশিত হয়।

কাজী শাহেদ আহমেদের জন্ম ১৯৪০ সালের ৭ নভেম্বর, যশোরে। ইঞ্জিনিয়ারিং পাশের পর তিনি ১৪ বছর সেনাবাহিনীতে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। বাংলাদেশ মিলিটারি একাডেমির প্রতিষ্ঠাকালীন প্ল্যাটুন কমান্ডারদের একজন তিনি। ১৯৭৯ সালে ‘জেমকন গ্রুপ’ প্রতিষ্ঠার মধ্য দিয়ে তার ব্যবসায়ী জীবনের শুরু। বাংলাদেশে প্রথম অর্গানিক চা-বাগানের প্রতিষ্ঠাতা তিনি। তার অলাভজনক উদ্যোগের মধ্যে আছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ ও কাজী শাহেদ ফাউন্ডেশন।—প্রেস বিজ্ঞপ্তি