সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা
সিংগাইর উপজেলা প্রশাসনের উদ্যোগে দুই দফা অভিযান ও জড়িতদের জরিমানা করার পরও বন্ধ হয়নি অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন। অপরিকল্পিতভাবে জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের ফলে ভাঙনের হুমকিতে পড়েছে কৃষকের ফসলি জমি। উপজেলার জামির্ত্তা ইউনিয়নের নয়া জামির্ত্তায় ড্রেজার দিয়ে দাইমার মাঠের পাশে প্রভাবশালীরা এ কাজ করছে। অভিযোগ রয়েছে স্থানীয় ভূমি অফিসকে ম্যানেজ করেই তারা বারবার এ কাজ করছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহের নিগার সুলতানা বলেন, অবৈধ ড্রেজার বসিয়ে মাটি উত্তোলনের বিষয়ে জানতে পেরে অভিযান চালিয়ে সংশ্লিষ্টদের জরিমানা ও ড্রেজার জব্দ করেছি। তাদের পুকুর সংস্কার করার জন্য ঝাঁকা-কোদাল দিয়ে মাটি কাটার অনুমতি দেওয়া হয়েছে, ড্রেজার দিয়ে নয়।