বুড়িমারীতে গুজব ছড়িয়ে জুয়েল হত্যার ঘটনায় আরেক জন গ্রেফতার

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে রংপুরের আবু ইউনুছ মো. সহিদুন্নবী জুয়েলকে (৫০) পিটিয়ে হত্যার পর  মরদেহ পোড়ানোর ঘটনায় দায়ের করা মামলায় আরো এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে গ্রেফতাররকৃত ঐ ব্যক্তি কালীগঞ্জ উপজেলার ভোটমারী এলাকার ইয়াকুব আলীর ছেলে মো. রাজু (৩৮)। তিনি বর্তমানে পাটগ্রাম পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের রসুলগঞ্জ এলাকায় বসবাস করেন। তাকে বুড়িমারী ইউনিয়ন পরিষদ ভাঙচুর মামলায় গ্রেফতার দেখিয়ে শুক্রবার লালমনিরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এ পর্যন্ত দায়েরকৃত তিন মামলায় মসজিদের খাদেমসহ মোট ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে।