গোলাম রসুল খান মেহেদি
জাতীয় ভলিবল দলের সাবেক খেলোয়াড়, কোচ এবং ভলিবল ফেডারেশনের সদস্য মো. গোলাম রসুল খান মেহেদি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গতকাল শুক্রবার ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি.... রাজিউন)। ভলিবল কোচিং কমিটির সম্পাদক হিসেবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি জাতীয় পুরুষ ও মহিলা ভলিবল দলের প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্বকালীন সময়ে বেশকিছু আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আশানুরূপ ফলাফল অর্জন করেন। ফেডারেশনের সভাপতি মো. আতিকুল ইসলাম এবং বিওএ (বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন) মেহেদির অপ্রত্যাশিত মৃত্যুতে শোক জানিয়েছেন।