চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি রেঞ্জের আওতাধীন হারবাং বিট এলাকায় প্রায় ৪ লাখ টাকার পিকআপ ভর্তি অবৈধ বনজ কাঠ জব্দ করেছে বনবিভাগ। শুক্রবার ( ৬ নভেম্বর) সন্ধ্যায় পদুয়া সহকারী বন সংরক্ষক কর্মকর্তা শওকত ইমরান আরাফাত অভিযান পরিচালনা করে উক্ত কাঠ জব্দ করেন। অভিযানে ছিলেন হারবাং বিট কর্মকর্তা মুহাম্মদ শাহিনুর রহমান বিপ্লব।
জানা যায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দিয়ে একটি পিকআপে ভর্তি করে বনজ কাঠ পাচার করছিল।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম দক্ষিণ বিভাগের বিভাগীয় কর্মকর্তা মো. সফিকুল ইসলামের নির্দেশে পদুয়া সহকারী বন সংরক্ষক কর্মকর্তা শওকত ইমরান আরাফাতের নেতৃত্বে বনবিভাগের একটি দল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দরগা মুড়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধ বনজ কাঠসহ পিকআপটি জব্দ করা হয়। তবে গাড়ির চালক দ্রুত পালিয়ে যায়।
এ ব্যাপারে পদুয়া সহকারী বন সংরক্ষক শওকত ইমরান আরাফাত দৈনিক ইত্তেফাককে জানান, অভিযান চালিয়ে প্রায় ৪ লাখ টাকার অবৈধ বনজ কাঠসহ একটি পিকআপ জব্দ করা হয়। কাঠভর্তি পিকআপ বনবিভাগের হেফাজতে রয়েছে বলে তিনি জানান।
ইত্তেফাক/কেকে