পাবনার আতাইকুলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় গোলাপ প্রামানিক (৪২) নামের এক ব্যক্তি নিহত ও অপর ৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩ জনকে গুরুত্বর অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার দুপুরে এ হামলার ঘটনা ঘটে। সন্ধায় চিকিৎসাধীন অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে গোলাপ প্রামানিকের মৃত্যু হয়।
আতাইকুলা থানার ওসি কামরুল ইসলাম জানান, আটঘরিয়া উপজেলার লক্ষিপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামের গোলাপ প্রামানিক ও একই এলাকার শাহাদত গংদের সাথে জমি নিয়ে বিরোধ চলছিল।
শুক্রবার দুপুরের দিকে শাহাদৎ গংয়েরা অর্তকিতে গোলাপ প্রামানিকের বাড়িতে হামলা চালিয়ে গোলাপ প্রাং, আব্দুল প্রাং, শুকুর প্রামানিক, কালাম প্রামানিকসহ ৬জনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুত্বর আহত করে। এসময় তাদেরকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সন্ধায় চিকিৎসাধীন অবস্থায় গোলাপ প্রামানিক মারা যান। এ ঘটনায় আতাইকুলা থানায় মামলার প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/কেকে