ছুরিকাঘাতে পোলিশ মেয়রের মৃত্যু

পোল্যান্ডে ডাকাতের ছুরিকাঘাতে আহত গুডাংস্ক শহরের মেয়র পাওয়েল আদামোউইজের মৃত্যু হয়েছে। সোমবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান পাওয়েল।

গুডাংস্ক শহরে রবিবার মধ্যরাতে দেশটির সবচেয়ে বড় চ্যারিটি ইভেন্টে বক্তব্য রাখছিলেন মেয়র পাওয়েল আদামোউইজ। এসময় মঞ্চেই তার ওপর হামলা চালানো হয়।   

হামলার পর দ্রুত পাওয়েলকে ভর্তি করা হয়। সেখানে টানা পাঁচ ঘণ্টার সার্জারি করা হয় কিন্তু অবশেষে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। 

আরো পড়ুন: নতুন করে জন্ম হলো: সৌদি কিশোরী 

আদামোউইজের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী। হামলাকারীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। 

ইত্তেফাক/এসআর