মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তেলবাহী একটি ওয়াগান ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়ে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। শনিবার (৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে ট্রেনটি সিলেট যাওয়ার পথে শ্রীমঙ্গলের সাতগাঁও লাহারপুর গেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, চট্টগ্রামের পাহারতলী রেল ষ্টেশন থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা তেলবাহী ওই ওয়াগান ট্রেনটি শনিবার সকাল সাড়ে ১২ টার দিকে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও রেল স্টেশন অতিক্রমকালে ট্রেনটি দুর্ঘটনা কবলিত হয়। এতে ট্রেনের ৫টি কেরোসিন বোঝাই তেলের ওয়াগানসহ ইঞ্জিন লাইনচ্যুত হয়।
এদিকে নাইনচ্যুত তেলের ওয়াগান থেকে বিপুল পরিমাণ দাহ্য তেল বিনষ্ট হওয়ায় সাধারণ মানুষকে প্লাস্টিকের জারে করে ওই তেল সংগ্রহ করতে দেখা গেছে। তেল লুটপাট রোধে অতিরিক্ত জিআরপি কর্মী মোতায়েন করা হয়েছে।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন জানান, উদ্ধারকারী ট্রেন আসতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। আাখাউড়া জংশন থেকে এরি মধ্যে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থল অভিমুখে রওনা হয়েছে বলে তিনি জানান। তবে ট্রেনটি উদ্ধার করেতে কতো সময় লাগবে কিংবা কখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে- তা এখনই বলা সম্ভব নয় বলে উল্লেখ করেন রেলের এই কর্মকর্তা।
ইত্তেফাক/এমআর