শ্রাবন্তীর তৃতীয় সংসার ভাঙতে যাচ্ছে। গত সপ্তাহে এমন গুঞ্জন ওঠে। বিষয়টি নিয়ে কয়েকদিন ধরেই চলছে আলোচনা-সমালোচনা। মনকী দুইজনের ইনস্টাগ্রাম প্রোফাইলে এখন একসঙ্গে আর কোনো ছবিও নেই। এরইমধ্যে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বড় ঘোষণার ইঙ্গিত দিলেন শ্রাবন্তীর ছেলে অভিমন্যু চট্টোপাধ্যায়।
শুক্রবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মায়ের সঙ্গে তোলা পুরানো একটি ছবি ও ভিডিও শেয়ার করে অভিমন্যু। সেখানে তিনি লিখেছেন, ‘বড় কিছু আসতে যাচ্ছে।’
উল্লেখ্য, ১৯৯৭ সালে স্বপন সাহা পরিচালিত ‘মায়ার বাঁধন’ সিনেমার মাধ্যমে টলিউডে প্রবেশ করেন শ্রাবন্তী। ২০০৩ সালে পরিচালক রাজীব বিশ্বাসকে বিয়ে করেন তিনি। ২০১৬ সালে শ্রাবন্তী ও রাজীবের বিচ্ছেদ হয়ে যায়। তারপর থেকে ছেলে অভিমন্যু মায়ের কাছেই থাকে। বিচ্ছেদের পর সেই বছরই মডেল কৃষাণ ব্রজকে বিয়ে করেন শ্রাবন্তী। কিন্তু সে বিয়ে ছয় মাসের বেশি টেকেনি। এরপর গত বছরের ১৯ এপ্রিল চণ্ডীগড়ের একটি গুরুদ্বারে গিয়ে রোশানের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন শ্রাবন্তী।
A post shared by ???????????????????????????????????? ???????????????????????????????????????? (@abhimanyuchatterjeee) on Nov 5, 2020 at 12:53pm PST
ইত্তেফাক/বিএএফ