বাংলাদেশের বাজারে পোকো এক্স৩ এনএফসি, পোকো এম২ এবং পোকো সি৩ মডেলের নতুন ৩টি ডিভাইস উন্মোচন করেছে স্মার্টফোন ব্র্যান্ড পোকো। ২০১৮ সালে পোকো এফ১ আনার পর দ্বিতীয়বারের মতো ব্র্যান্ডটি দেশে নতুন স্মার্টফোন আনলো। শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ইতোপূর্বে ফ্যান ও ব্যবহারকারীদের কাছে অত্যধিক সাড়া ফেলেছে পোকো। বাংলাদেশে সে কারণেই ব্র্যান্ডটির নতুন তিনটি স্মার্টফোন আনা হলো। পোকো এক্স৩ এনএফসি দিয়ে আমরা কোয়ালকমের ৭০০ সিরিজের নতুন ও সবচেয়ে শক্তিশালী ৪জি প্লাস প্রসেসর স্ল্যাপড্রাগন ৭৩২জি নিয়ে এসেছি, সঙ্গে ১২০ হার্জ ডিসপ্লে ব্যবহারকারীদের অবিশ্বাস্য পারফরম্যান্স দেবে। সব ধরনের গ্রাহককে বিবেচনায় নিয়ে আমরা পোকো এম২ এবং পোকো সি৩ আনছি। যাতে রয়েছে গ্রাহকদের পছন্দের সব স্পেসিফিকেশন। শীঘ্রই ফোনগুলো দেশের সব মি অথোরাইজড স্টোর এবং রিটেইল পার্টনার স্টোরে পাওয়া যাবে।