এইচএসসি পরীক্ষার হিসাববিজ্ঞান

মোহাম্মদ জয়নাল আবেদীন, প্রভাষক

সিদ্বেশ্বরী কলেজ, ঢাকা

পূর্বে প্রকাশের পর

৮১. শ্রমিক সংঘ কোন ক্ষেত্রে হিসাব তথ্য ব্যবহার করে?

(ক) নতুন ব্যবসায় পরিচালনায়

(খ) প্রতিষ্ঠানের ওপর কর আরোপে

(গ) বেতন আদায়ের ক্ষেত্রে

(ঘ) সমিতিভূক্ত প্রতিষ্ঠানের চাঁদা আদায়ে

৮২. সমাজের মানুষের আচার-আচরণ ও ধ্যান-ধারণার সম্মিলনে কিসের সৃষ্টি হয়?

(ক) ব্যক্তিক দায়বদ্ধতার

(খ) ধর্মীয় আনুষ্ঠানিকতার

(গ) প্রাতিষ্ঠানিক ক্রিয়াকলাপের          

(ঘ) সামাজিক মূল্যবোধের

৮৩. সরকারের আয়ের অন্যতম উত্স কোনটি?

(ক) ভ্যাট            (খ) বিনিয়োগ

(গ) ব্যবসায়        (ঘ) আয়কর

৮৪. কীভাবে ব্যবসায় প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা যায়?

(ক) ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে

(খ) পণ্য বিক্রয়ের কৌশল অবলম্বনের মাধ্যমে

(গ) হিসাব তথ্য ব্যবসায়ে সংরক্ষণ করে

(ঘ) অধিক মূলধন কারবারে বিনিয়োগ দ্বারা

৮৫. হিসাব সচেতনতা মানুষকে কী হিসেবে গড়ে তুলে?

(ক) তথ্যের সংরক্ষক হিসেবে

(খ) আত্মবিশ্বাসী হিসেবে

(গ) কারবারের মালিক হিসেবে           

(ঘ) ব্যবসায়ের নিরীক্ষক হিসেবে

৮৬. হিসাববিজ্ঞান মূল্যবোধ সৃষ্টিতে সহায়তা করে কোনটি?

(ক) সঠিক হিসাবরক্ষণ                     

(খ) অধিক মূলধন বিনিয়োগ

(গ) অধিক সংখ্যক কর্মী নিয়োগ          

(ঘ) কম মূল্যে পণ্য বিক্রি

৮৭. হিসাববিজ্ঞান মূল্যবোধ সৃষ্টিতে ভূমিকা রাখে-           

i. সুষ্ঠুভাবে হিসাব সংরক্ষণের মাধ্যমে

ii. নিয়মিতভাবে সরকারকে কর প্রদানের মাধ্যমে

iii. মালিককে অধিক মুনাফা অর্জনে সহায়তার মাধ্যমে

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii                              (খ) ii ও iii            

(গ) i ও iii              (ঘ) i, ii ও iii

৮৮. হিসাব তথ্যের বাহ্যিক ব্যবহারকারী হলো-               

i. পাওনাদার               ii. ব্যবস্থাপক      

iii. সরকার

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii                        (খ) i ও iii                   

(গ) ii ও iii                       (ঘ) i, ii ও iii

৮৯. হিসাব তথ্যের ব্যবহারকারী-                                

i.  পাওনাদার

ii. ব্যবস্থাপনা কর্তৃপক্ষ  

iii.বিনিয়োগকারী

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii              (খ) ii ও iii        

(গ) i ও iii              (ঘ) i, ii ও iii

৯০. হিসাববিজ্ঞানের উদ্দেশ্য হলো-                              

i. লেনদেনসমূহ লিপিবদ্ধকরণ            

ii. লেনদেনের ফলাফল নির্ণয়

iii. আর্থিক অবস্থা নিরূপণ

নিচের কোনটি সঠিক?

(ক) i                     (খ) i ও ii          

(গ) ii ও iii             (ঘ) i, ii ও iii

উত্তর:৮১.গ, ৮২ ঘ, ৮৩.ঘ, ৮৪ ক, ৮৫ খ, ৮৬. ক, ৮৭. ক, ৮৮. খ, ৮৯.ঘ, ৯০ ঘ