বিতর্ক যেনো তার সাথেই চলে। সম্প্রতি নগ্ন ভিডিও শুট করে খবরের শিরোনামে চলে আসে বলিউড তারকা পুনম পান্ডে। সেই খেসারত দিতে হচ্ছে তাকে। নগ্ন ভিডিও শুট করার দায়ে মামলা হয়েছিলো তার বিরুদ্ধে। শেষ পর্যন্ত ওই মামলায় জামিনও পেলেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, গোয়ার কঙ্কনার চাপোলিতে অশ্লীল ভিডিও শ্যুটের অভিযোগে সম্প্রতি পুনম পান্ডের বিরুদ্ধে এফআইআর দায়ের করে গোয়া ফরওয়ার্ড পার্টি। এফআইআর দায়েরের পরপরই গ্রেফতার করা হয় অভিনেত্রীকে। পুনম পান্ডের গ্রেফতারের পর থেকে শুরু হয়ে যায় জোর শোরগোল। পুনমকে কেন গ্রেফতার করা হল, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন নেট জনতার একাংশ। পরে নগদ ৪০ হাজারের বিনিময়ে পুনম পান্ডে এবং তার স্বামী শ্যাম বম্বের জামিন মঞ্জুর করা হয়। এক একজনের ২০ হাজার করে নগদের বিনিময়ে জামিন পান পুনম-শ্যাম।
এছাড়া সৈকতে নগ্ন হয়ে দৌড়ানোর দায়ে অভিনেতা ও মডেল মিলিন্দ সোমনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ৫৫ বছরের মিলিন্দের বিরুদ্ধে অভিযোগ ভারতের গোয়ায় সমুদ্র সৈকতে নগ্ন হয়ে দৌড়নো ও সেই ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করার। এখনও পর্যন্ত মিলিন্দের তরফে মামলা প্রসঙ্গে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ইত্তেফাক/বিএএফ