সংযোগ সড়কের অভাবে কাজে আসছে না ব্রিজ!

 

কিশোরগঞ্জ (নীলফামারী) সংবাদদাতা

সংযোগ সড়ক না থাকায় নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে নির্মিত একটি সেতু অকেজো অবস্থায় পড়ে রয়েছে। শনিবার সরেজমিনে এ অবস্থা দেখা গেছে। স্থানীয় বাসিন্দা জাহেদুল ইসলাম বলেন, পাঁচ-ছয় মাস হলো সেতুর নির্মাণকাজ হয়েছে। কিন্তু সংযোগ সড়ক করা হয়নি। সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ওহাব মিয়া বলেন, সেতুর দুই দিকে সংযোগ সড়ক না থাকায় অকেজো অবস্থায় পড়ে রয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু হাসনাত সরকার বলেন, সাত দিনের মধ্যে ঠিকাদারকে সংযোগ সড়ক করে দেওয়ার অনুরোধ করব।