জরাজীর্ণ চাটখিল অডিটরিয়াম

চাটখিল ও সোনাইমুড়ি (নোয়াখালী) সংবাদদাতা

জেলা পরিষদের অর্থায়নে নির্মাণ করা চাটখিল অডিটরিয়াম জরাজীর্ণ হয়ে পড়ে আছে। জেলা পরিষদ থেকে অডিটরিয়ামের লিজ গ্রহিতা হারুন অর রশিদ অডিটরিয়ামটির দুরবস্থার কথা তুলে ধরে তা সংস্কারের জন্য প্রায় দুই মাস আগে জেলা পরিষদের চেয়ারম্যানের কাছে আবেদন করেন। নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান ডা. জাফর উল্যার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, একবার সংস্কার কাজ করতে অনেক টাকার দরকার হয়। তাছাড়া ইজারাদারদের কাছ থেকে যে টাকা পাওয়া যায় তাতে খরচের টাকাও হয় না। তার পরও জনস্বার্থে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।